২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে আদিবাসী দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ধান কাটা নিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসী দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

রাজশাহী, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধান কাটা নিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসী দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে রিশিকুল ইউনিয়নের মাণ্ডইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন-গার্বিল, রাম মার্ডি, যতিন, মলিন, নরেন ও নরেশ। গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ওই গ্রামের আদিবাসী কৃষক গার্বিল মার্ডির জমির ধান আরেক কৃষক রাম মার্ডির লোকজন কাটতে যায়। এতে গার্বিল বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। খবর পেয়ে গার্বিলের লোকজন সেখানে গেলে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। খবর পেয়ে কাঁকনহাট ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৭৪৮ ঘ.