২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গাড়িচাপায় নিহত ২

রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী থানা এলাকায় শনিবার প্রথম প্রহরে গাড়িচাপায় এক নারী ও এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী থানা এলাকায় শনিবার প্রথম প্রহরে গাড়িচাপায় এক নারী ও এক যুবক নিহত হয়েছে। রাত ২টার দিকে ডেমরার কোনাপাড়া রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ উদ্ধার করে পুলিশ। চেক শাড়ি পরা ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। যাত্রাবাড়ীর মাতুয়াইল মাতৃসদন ও শিশু হাসপাতালের সামনে থেকে রাত ১টার দিকে যুবকের লাশ উদ্ধার করা হয়। নীল রঙের প্যান্ট ও কালো ফুলহাতা গেঞ্জি পরা যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। ডেমরা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম এবং যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দু'জনই রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাপায় মারা যান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১৩৩৫ ঘ.