২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়াদের সরানোয় যুক্তরাষ্ট্রের প্রস্তাব

তিউনেশিয়া সীমান্তে আটকে পড়া ১৭ হাজার বাংলাদেশিকে সরিয়ে আনতে সাহায্যের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিউনেশিয়া সীমান্তে আটকে পড়া ১৭ হাজার বাংলাদেশিকে সরিয়ে আনতে সাহায্যের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। তিনি বলেন, "ঢাকা দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্র আমাদের কাছে এ প্রস্তাব দিয়েছে। আমরা ইতিবাচকভাবেই তাদের প্রস্তাব বিবেচনা করছি। "বন্ধুরাষ্ট্র ও সংস্থার যেকোনো ধরনের সহযোগিতা আমরা গ্রহণ করবো। আগামীকাল (সোমবার) যুক্তরাষ্ট্রভিত্তিক ডিএফআইডি ৫০০ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে পাঠাচ্ছে।" বুধবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের খবর সারাবিশ্বে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে সরকারি পদক্ষেপের ব্যাখ্যা নিয়ে বৃহস্পতিবার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, ড. ইউনূসকে যে প্রক্রিয়ায় অপসারণ করা হয়েছে, তাতে যুক্তরাষ্ট্র সরকার বিচলিত। এর তিন দিনের মাথায় দেশটির কাছ থেকে সহযোগিতার প্রস্তাব পেল বাংলাদেশ। অবশ্য এর আগেই ড. ইউনূসকে অপসারণের মতো আইনসিদ্ধ কোনো বিষয় নিয়ে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গত ২৮ ফেব্র"য়ারি লিবিয়া সংকট নিয়ে কথা বলতে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেন মরিয়ার্টি। তবে সেদিন তিনি আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে আনার ব্যাপারে সহায়তার কোনো প্রস্তাব দেননি। মরিয়ার্টি সেসময় বলেন, "বাংলাদেশ অনুরোধ জানালেই কেবল তার দেশ এ বিষয়টিতে ভাবতে পারে।" রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র লিবিয়ায় সা