ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন এনেছে ব্রিটিশ সরকার।
নতুন পদ্ধতিতে, ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের কর্মীদের নিয়োগ দিতে হলে এখন ব্রিটিশ নিয়োগকর্তাকে নির্ধারিত পদের বিপরীতে ইউকে বর্ডার এজেন্সির কাছে 'স্পন্সরশিপ সনদের' জন্য আবেদন করতে হবে।
নতুন এই পদ্ধতি আগামী ৬ এপ্রিল থেকে কার্যকর হবে।
মূলত মেধাবিদের আকর্ষণের মাধ্যমে চাকরির বাজারে শূন্যতা পূরণের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্রিটিশ অভিবাসনমন্ত্রী ড্যামিয়েন গ্রিন বলেন, আমাদের লক্ষ্য ১৯৯০ সালের পর্যায় থেকে অভিবাসনের হার প্রতিবছর হাজারে ১০ করে কমিয়ে আনা।
গত বছরের শেষ দিকে যুক্তরাজ্য সরকার ২০১১ ও ২০১২ সালে দক্ষকর্মীদের জন্য টায়ার-২ এর আওতায় পয়েন্ট পদ্ধতিতে ২০ হাজার সাতশ ভিসা দেওয়ার ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২০১৯ ঘ.
bdnews24