সিলেট, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান বাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী একটি বিমানে আগুন ধরে যায় সোমবার। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন জানান, বিমান বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপন কর্মীরাই আগুন নিভিয়ে ফেলে।
বিমান বাহিনীর সি ১৩০ পরিবহন বিমানটি ৭৪ জন প্রশিক্ষাণার্থী ও ১০ জন ক্রু নিয়ে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে এসে সিলেটে অবতরণ করে।
“প্রশিক্ষণ মহড়ার এক পর্যায়ে ১২টা ১০ মিনিটে বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে অগ্নিনির্বাপন কর্মীরা সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলে”, বলেন হাফিজ উদ্দিন।
আগুনে বিমানটির বড়ো ধরনের কোনো ক্ষতি হয়নি বলেও উল্লে¬খ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/আরএ/১৬২৬ ঘ.
bdnews24