চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বুধবার সন্ধ্যায় কানসাট মধুবাগান এলাকা থেকে গ্রেপ্তার হন মো. জহুর (৩৭)।
র্যাব-৫ এর উপ-পরিদর্শক মোহাম্মদ শাহীন জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দু'টি ম্যাগজিনসহ জহুরকে আটক করা হয়।
জহুরকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৫ এর রাজশাহী কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৪১ ঘ.
bdnews24