২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী খুন, স্ত্রী নিখোঁজ

দিনাজপুরের সদর উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

দিনাজপুর, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের সদর উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে আনন্দ সাগর এলাকায় নিজের ভাড়া বাড়িতে সাজ্জাদ আলীর (৪০) লাশ পাওয়া যায়। এরপর থেকে সাজ্জাদের স্ত্রী ডলি খানমের (২০) কোনো খোঁজ নেই বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামান জানান, রেশমা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন সাজ্জাদ আলী ও তার স্ত্রী ডলি খানম। ঘটনার পর থেকে ডলি খানমকে পাওয়া যাচ্ছে না। সাজ্জাদের গলায় ও অ-কাষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, বলেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই শরিফুল ইসলাম ডলিকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এসআই জামান আরো বলেন, ডলি হচ্ছেন রাজমিস্ত্রী সাজ্জাদের দ্বিতীয় স্ত্রী। কয়েক মাস আগে ডলিকে বিয়ে করেন তিনি। বাড়ির মালিক রেশমা বেগম জানান, ভোর ৫টার দিকে স্বামীর বাইরে যাওয়ার কথা বলে ডলি তার কাছ থেকে বাড়ির মূল দরজার চাবি চেয়ে নেয়। ডলিকে চাবি দিয়ে তিনি আবার ঘুমিয়ে পড়েন। সকালে দরজা খোলা দেখে ডলির খোঁজ করতে গিয়ে বিছানায় সাজ্জাদের মৃতদেহ দেখেন বলে জানান রেশমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৮ ঘ.