২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পোল্ট্রি ব্যবসায়ীদের সহায়তা

জয়পুরহাটে ইনফ্লুয়েঞ্জায় ক্ষতিগ্রস্ত হাঁস-মুরগি পালনকারী ১৪১ পরিবার ও খামারিকে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে প্রাণিসম্পদ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

জয়পুরহাট, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে ইনফ্লুয়েঞ্জায় ক্ষতিগ্রস্ত হাঁস-মুরগি পালনকারী ১৪১ পরিবার ও খামারিকে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে প্রাণিসম্পদ বিভাগ। শুক্রবার বিকালে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে এসব সামগ্রী ও অর্থ হস্তান্তর করা হয়। স্ট্রেন্দেনিং অব সাপোর্ট সার্ভিসেস ফর কম্ব্যাটিং এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ইন বাংলাদেশ ও এভিয়েন ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট-এ কাজে অর্থ সহায়তা দেয়। অনুষ্ঠানে সেড নির্মাণ ও প্রশিক্ষণ সহায়তাসহ ৮০ জনকে আটশ' পূর্ণ বয়সী মুরগি ও দুই হাজার কেজি মুরগির খাবার, ৬০ জনকে একদিন বয়সী ১২ হাজার মুরগির বাচ্চা ও তিন হাজার কেজি মুরগির খাবার দেওয়া হয়। এছাড়া মারাত্মক ক্ষতিগ্রস্ত এক খামারিকে দেওয়া হয় ১৯ লাখ টাকার চেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. আলমগীর শফিউল আলম, সিভিল সার্জন মোজাম্মেল হক প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জয়পুরহাটের জামালগঞ্জের এই উদ্যোগ পাশের জেলায় গড়ে ওঠা প্রায় ১০ হাজার হাঁস-মুরগি খামরিকে উজ্জীবিত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.