পাবনা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া ও আতাইকুলা থেকে শনিবার পুলিশ চার 'চরমপন্থি' সদস্যকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের কোরবান আলী (৩৮), আতাইকুলার হরিপুর গ্রামের নূর মোহাম্মদ (২০), মোতালেব হোসেন (২৫) ও বকুল হোসেন (২৮)।
আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বলেন, দুপুরে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে জনযুদ্ধের সদস্য কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, আতাইকুলার রানীগ্রামের একটি বাড়ি থেকে সকালে পুলিশ একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24