২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে নয়জন অ্যানথ্রাক্স আক্রান্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক গ্রামে নয়জনকে অ্যানথ্রাক্স আক্রান্ত বলে শনাক্ত করেছেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক গ্রামে নয়জনকে অ্যানথ্রাক্স আক্রান্ত বলে শনাক্ত করেছেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যানদী রঘুনাথপুর গ্রামের ওই নয়জনকে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এরা হলেন, ইসমাইল (৩৮) ও তার ছেলে রাসেল(৮), আলতাফউদ্দিন (৪২) ও তার ছেলে রাসেল (২০), মেয়ে ডলি(৭), আব্দুর রহিমের ছেলে আলম (২৮), মোজাফ্ফর আলীর ছেলে মাসুম (৮), মোস্তফার ছেলে নবী হোসেন (৭) এবং জাকিরের স্ত্রী নুরজাহান (৩৫)। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ফোসকা পড়েছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডা. জিনাত আফরোজ জানান, "শনাক্ত রোগীদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লে্েক্্র ভর্তি করে যথাযথ চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে।" নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মো. মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আতঙ্কের কিছু নেই। প্রয়োজনীয় ওষুধ রয়েছে।" যেসব পরিবার রোগাক্রান্ত গরুটির মাংস খেয়েছে তাদের সর্ম্পকেও খোঁজ নেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। স্থানীয়রা জানান, কল্যানদী গ্রামের মোজাফ্ফর আলী রমজান শুরু হওয়ার দুই দিন আগে কল্যানদী হাট থেকে একটি গরু কেনেন। কেনার পর তিনি বুঝতে পারেন গরুটি অ্যানথ্রাক্স আক্রান্ত। গরুটিকে তিনি স্থানীয় প্রানি সম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে গরুটিকে চিকিৎসা দেয়া হয়। এরপরও গরুর অবস্থার উন্নতি না হওয়ায় মোজাফ্ফর গরুটি জবাই করে গ্রামের ৪০ পরিবারের মধ্যে মাংস বিলি করেন। মাংস খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডা. জিনাত আফরোজ মাহমুদপুর ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক জহিরুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৪০ ঘ.