২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাক্ত অ্যালকোহল পানে চুয়েট ছাত্রীর মৃত্যু

রাজধানীর হাতিরপুলে বিষাক্ত অ্যালকোহল পান করে সাবরিনা ইয়াসমীন ছোটন (২৪) নামে চট্রগাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 07:13 PM

Updated : 25 Aug 2022, 04:30 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুলে বিষাক্ত অ্যালকোহল পান করে সাবরিনা ইয়াসমীন ছোটন (২৪) নামে চট্রগাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয় আরো তিনজন। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোটন মারা যায়। ছোটনের খালা মাসুদা বেগম লাবণী জানান, শুক্রবার রাতে ৩৮৮ ফ্রি স্কুল স্ট্রীটের এক বন্ধুর মেসে গিয়ে অ্যালকোহল পান করে ছোটন। অসুস্থ হয়ে পড়লে শনিবার ভোর বেলা ছোটন, তার বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যায়ের ছাত্র সুব্রত কুমার স্বপন এবং হোম ইকনমিক্সের ছাত্রী হাওয়া বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১টায় ছোটনের মৃত্যু হয়। তার বাড়ি রংপুরের কোতওয়ালী এলাকায়। সে চুয়েট থেকে স