ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিয়তুল উলামা ইসলামীর মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত ৯টায় শুরু হয়ে এক ঘন্টা ধরে চলে এ বৈঠক।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে তাদের আলোচনা হয়েছে।"
বৈঠকে সংগঠনটির সহসভাপতি মাওলানা জহিরুল হক ভুঁইয়াসহ কেন্দ্রীয় কমিটির আটজন নেতা ছিলেন ।
শনিবার ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। তারা বিএনপির ডাকা ৭ জুলাই দেশব্যাপী মানববন্ধন কর্মসূচিসহ সরকার বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/
bdnews24