২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর কদমতলী এলাকার একটি কারখানা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 03:33 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কদমতলী এলাকার একটি কারখানা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ৩টার দিকে ইমপেরিয়াল পেইন্টিং নামের কারখানার ভেতরে একটি ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে কারখানার প্রহরী আবুল কালাম পলাতক রয়েছেন। আনুমানিক ২৪ বছর বয়সী যুবকটির পরনে চেক লুঙ্গি ও সাদা-কালো ফুলহাতা শার্ট ছিলো বলে পুলিশ জানিয়েছে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩/৪দিন আগে এই যুবককে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।" তিনি জানান, শ্রমিকরা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। এসআই বলেন, কালাম এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। অথবা তিনি ঘটনাটি জানেন বলে পালিয়ে গেছেন। তাকে পেলেই নিহতের পরিচয় ও হত্যার কারণ জানা যাবে। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপক সুমন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমএসবি/২১২৬ ঘ.