সিরাজগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনের জন্য ভর্তি কোটা না দেওয়ায় শনিবার ছাত্রলীগ সমর্থকরা শাহজাদপুর সরকারি ডিগ্রি কলেজে ব্যাপক ভাংচুর করেছে।
পরে অধ্যক্ষের অপসারণের দাবিতে তারা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে।
এ ঘটনায় কলেজে ছাত্রলীগের কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন দলের স্থানীয় নেতারা।
প্রত্যক্ষর্দীরা জানায়, বেলা ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং অধ্যক্ষের অপসারণের দাবিতে শে
bdnews24