২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত করায় কলেজ ছাত্রের সাজা

তরুণীকে উত্ত্যক্ত করায় এক কলেজ ছাত্রের সাজা দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 05:08 PM

Updated : 25 Aug 2022, 11:46 AM

বরিশাল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণীকে উত্ত্যক্ত করায় এক কলেজ ছাত্রের সাজা দিয়েছে বরিশালের একটি আদালত। দণ্ডিতকে এক হাজার পাঁচশ' টাকা জরিমানা অনাদায়ে ৪০ দিনের বিনাশ্রম কারাভোগ করতে হবে। সোমবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শরীফ মো. সানাউল হক এই রায় দেন। দণ্ডিত মো. মেহেদি হাসান (২০) বরিশাল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাতানী গ্রামে। অতালতের নথি থেকে জানা যায়, রোববার দুপুরে মেহেদি নগরীর কাটপট্রি রোডে একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে দাঁড়িয়ে এক তরুণীকে উত্যক্ত করলে টহল পুলিশ তাকে আটক করে। সোমবার মেট্রোপলিটন পুলিশ আইনের ৭৯ ধারায় তাকে আদালতে পাঠানো হয়। বিকালে বিচারক অপরাধ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন। মেহেদি বিচারকের সামনে দোষ স্বীকার করলে তাকে তাৎক্ষণিকভাবে এই দণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫২ ঘ.