কুষ্টিয়া, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, জিলাপিতলা হিজলাকর গ্রাম সংলগ্ন গড়াই নদীর বেড়িবাঁধের পাশ থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় সকাল ১০টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত মাহমুদ হালিম (২০) গ্রামের হাট-বাজারে বিড়ি-সিগারেটের ব্যবসা করতেন। তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
হালিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি আতিয়ার রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, হালিমকে বুধবার বিকালে থেকে তার পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলো না। রাত সাড়ে ১২টার দিকে জিলাপিতলা হিজলাকর গ্রাম সংলগ্ন গড়াই নদীর বেড়িবাঁধের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
ওসি আতিয়ার বলেন, পুলিশ সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪৮ ঘ.
bdnews24