২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুই জেএমবির সাতদিনের রিমান্ড

নারায়ণগঞ্জে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেমএমবি) দুই সদস্যকে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 04:41 PM

Updated : 25 Aug 2022, 11:12 AM

নারায়ণগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেমএমবি) দুই সদস্যকে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার সকালে পুলিশ দুজনকে নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিন জিজ্ঞাসাদের আবেদন জানায়। শুনানি শেষে হাকিম আরিফুর রহমান সাতদিনের অনুমতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম। এ দুজন হলেন- জেএমবির সামরিক শাখার সদস্য আমির হোসেন ওরফে শরীফ ও এহসার সদস্য নূর হোসেন ওরফে সবুজ। সোমবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা থেকে এদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, বেশ কিছু জিহাদি বইসহ বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদি হয়ে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২৩৯ ঘ.