২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় দম্পতি নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 07:40 AM

Updated : 25 Aug 2022, 11:14 AM

সিরাজগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছে। নলকা এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজউদ্দীন জানিয়েছেন। নিহতরা হলেন ফরহাদ হোসেন (৩০) এবং মুন্নী আক্তার (২২)। জামালপুর কৃষি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফরহাদ স্ত্রীকে নিয়ে একটি মোটর সাইকেলে করে টাঙ্গাইল থেকে রংপুরে যাচ্ছিলেন বলে পুলিশ জানায়। তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। পুলিশ কর্মকর্তা রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কে নলকা এলাকায় সাড়ে ৭টার দিকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় বিপরীতমুখী একটি বাস। বাসের ধাক্কায় ফরহাদ ও মুন্নী ঘটনাস্থলেই মারা যান বলে রিয়াজ জানান। থানার ওসি মোস্তফা হারুন জানান, ফরহাদ রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মণ্ডলের ভাগ্নে। তার বাড়ি রংপুর শহরের ধাপ এলাকায়। লাশ দুটি স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে। পুলিশ বাসটি আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৩৮ ঘ.