২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় তিন 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে সাতক্ষীরায় একই পরিবারের তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 01:39 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

সাতক্ষীরা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে সাতক্ষীরায় একই পরিবারের তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম হুমায়ূন কবিরের আদালতে মামলাটি দায়ের করেন শ্যামনগর উপজেলার ছোটকুপট (যতিন্দ্রনগর) গ্রামের জি এম ইসহাক আলী। বিচারক মামলাটি আমলে নিয়ে শ্যামনগর থানার ওসিকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আসামিরা হলেন- ছোটকুপট গ্রামের শাহবাজ গাজী এবং তার দুই ছেলে মাহমুদ আলী গাজী ও হোসেন আলী গাজী। মামলায় আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। মামলার নথি থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় বাংলা ১৩৭৮ সনের ৩১ ভাদ্র তারিখ রাতে আসামিরা বাদীর বাবা আব্দুল মান্নানকে ধরে উপজেলার বাদুড়িয়া মোল্লাপাড়ার খালের পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩০ ঘ.