২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বিদ্যুৎ ভবন ঘেরাও

লোডশেডিং কমানোর দাবিতে কক্সবাজারে রোববার এক ঘণ্টা বিদ্যুৎ ভবন ঘেরাও করে রাখে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী শ্রমিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 08:14 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

কক্সবাজার, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিং কমানোর দাবিতে কক্সবাজারে রোববার এক ঘণ্টা বিদ্যুৎ ভবন ঘেরাও করে রাখে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী শ্রমিক দল। সকালে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। সেখানে সমাবেশ করে তারা। জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুল আলম লোডশেডিং কমিয়ে আনার প্রতিশ্র"তি দিলে এক ঘণ্টা পর তারা কর্মসূচি শেষ করেন। তবে সমাবেশে বক্তারা বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.