২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তু লারমা আবারো জনসংহতি সমিতির সভাপতি

জ্যোতিরিন্দ্র বাধিপ্রিয় লারমাকে (সন্তু লারমা) সভাপতি ও প্রণতি বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ২৭ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 05:21 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

রাঙামাটি, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যোতিরিন্দ্র বাধিপ্রিয় লারমাকে (সন্তু লারমা) সভাপতি ও প্রণতি বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ২৭ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাঙামাটিতে জনসংহতি সমিতির তিনদিন ব্যাপী কেন্দ্রীয় নবম জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। উষাতন তালুকদার সহ-সভাপতি এবং শক্তিপদ ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক হয়েছেন। গত ২৯ মার্চ পার্বত্য চট্টগ্রামের প্রধান এ আঞ্চলিক দলের জাতীয় সম্মেলন শুরু হয়। রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা এর উদ্বোধন করেন। জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিদায়ী কেন্দ্রীয় কমিটির নেতারা পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আন্দোলনসহ জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের বর্তমান অবস্থা, সংগঠনের অবস্থা ও ভবিষ্যত কর্মপন্থার উপর আলোকপাত করেন। তিন পার্বত্য জেলা থেকে জনসংহতি সমিতির বিভিন্ন শাখা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি এবং গিরিসুর শিল্পীগোষ্ঠীর প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক সম্মেলনে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩১১ ঘ.