২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হাউজ বিল্ডিং করপোরেশনের কার্যালয় উদ্বোধন

রংপুরে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 09:48 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

রংপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রংপুরে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এম জানিবুল হক সোমবার কেরানী পাড়া মহল্লায় করপোরেশনের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। সোমবার থেকেই কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু হয়েছে । এম জানিবুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িটি হাউজ বিল্ডিং করপোরেশন থেকে ঋণ নিয়ে নির্মিত । দেশে এ পর্যন্ত পৌনে দু' লাখ বাড়ি নির্মাণে করপোরেশন সহায়তা দিচ্ছে বলে জানান তিনি। করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রায়হানা আনিসা য়ূসুফ আলী, মহাব্যবস্থাপক ফেরদৌসি বেগম, রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হক ও জোনাল ম্যানেজার নজরুল ইসলাম সরকার এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩৮ঘ.