২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অপহরণকালে আটক ৫

চাঁদপুরের কচুয়া উপজেলায় এক বৃদ্ধকে অপহরণকালে মাইক্রোবাসসহ পাঁচজন আটক হয়েছেন স্থানীয় জনতার হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 05:25 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় এক বৃদ্ধকে অপহরণকালে মাইক্রোবাসসহ পাঁচজন আটক হয়েছেন স্থানীয় জনতার হাতে। উপজেলার দৌলতপুর গ্রামে শুক্রবার বিকালে এ ঘটনায় আটক হয়েছেন- টাইঙ্গাইল সদর উপজেলার দেলদা গ্রামের সরোয়ার হোসেন (৩১), সানোয়ার হোসেন (৩৪), লিটন (২৫), আ. হালিম (২৮) ও সাতানী হোগ্রা গ্রামের নজরুল ইসলাম (২৬)। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি দেশি ছুরি, মরিচের গুঁড়া ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়। মাইক্রেবাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক সফিউল আজম বলেন, বিকালে দৌলতপুর গ্রামের বৃদ্ধ সুজ্জত আলীর (৬০) ঘরে পাঁচ যুবক ঢুকে সুজ্জত আলীর দুই নাতি মানিক (১০) ও আল আমিনকে (৬) খুঁজতে শুরু করে। তাদের না পেয়ে তারা সুজ্জত আলীকে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন অপহরণকারীদের আটক করে পুলিশে দেয়। আটক যুবকরা পুলিশকে জানিয়েছে, ওই বৃদ্ধ বিদেশ নেওয়ার কথা বলে তাদের কাছ থেকে এক লাখ ৮৬ হাজার টাকা নিয়েছিলেন। এর থেকে ৫০ হাজার টাকা পরিশোধ করলেও বাকিটা দেননি। কচুয়া থানার উপ-পরিদর্শক মৃণাল বড়