২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ১০ 'চাঁদাবাজ'র বিরুদ্ধে মামলা

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরি ঘাটে চাঁদাবাজির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 05:20 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরি ঘাটে চাঁদাবাজির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে এ মামলা করেন। আসামিরা হলেন- বাখরেরকান্দি গ্রামের সোহেল বেপারী (৩২), ফয়জন শিকদার (৩৫), ফজলু মুন্সী (৩৮), দুদু মিয়া (৩২), ফরহাদ হোসেন (৩৩), মিজান খাঁ (৩০), মনজু হোসেন (২৮), ইসমাইল হোসেন (৩৫), পোদ্দারচর গ্রামের মাসুদ মাদবর ও খোকন হোসেন (৪০)। এদের মধ্যে দুদু মিয়া ও ফরহাদ হোসেন এখন আটক আছেন। এসআই মোহাম্মদ আবদুল্লাহ বলেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা সবাই কাওড়াকান্দি ঘাটে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করত। তিনি বলেন, কয়েকদিন বিভিন্ন পত্রিকায় এই চাঁদাবাজির খবর প্রকাশ হলে র‌্যাব দুদু মিয়া ও ফরহাদ হোসেনকে ১ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে। এরপর মাদারীপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের দেওয়া স্বীকারোক্তি থেকে মামলার অপর আট আসামির নাম পাওয়া যায়। বাকি আটজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.