২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ৩শ' গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাটোর সদর উপজেলায় একটি বাগানের প্রায় তিনশ' গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 11:22 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

নাটোর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর সদর উপজেলায় একটি বাগানের প্রায় তিনশ' গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা উপজেলার ইসলাবাড়ি গ্রামের শুকুলপট্টি মহল্লার একটি বাগানের ২০০টি আমগাছ ও ৮০টি মেহগনি গাছ কেটে ফেলে। বাগান মালিক এস এম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বৃহস্পতিবার) সকালে বাগানে এসে গাছগুলি কাটা দেখতে পাই। কেউ শত্র"তা করে গাছগুলি কেটে ফেলেছে।" এতে কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছগুলি কারা কেটেছে তা তদন্ত করে দেখা হবে। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭২২ ঘ.