২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় বৃহস্পতিবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 08:43 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

গাজীপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় বৃহস্পতিবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে পূবাইলের নাগদা সেতুর পাশে ঢাকা বাইপাস সড়কের ঢালু থেকে যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আ. করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৩ ঘ.