ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়া, বেলজিয়াম ও জাপানে ১২ দিনের সফর শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপানের টোকিও থেকে সেখানকার স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় শেখ হাসিনা বিমানে উঠেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
তিন দেশ সফরে গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী ঢাকা ছাড়েন।
পাঁচ দিনের জাপান সফরে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে অতিরিক্ত ১০ কোটি মার্কিন ডলার ঋণ দিতে জাপানের প্রতিশ্র"তি আদায় করেছেন হাসিনা।
প্রধানমন্ত্রী জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে দেখা করেন এবং কয়েকটি ব্যবসায়িক সম্মেলনে বক্তৃতা দেন। হাসিনা হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দেন।
শেখ হাসিনা তার সম্মানে দেওয়া ওসাকার গভর্নরের নৈশভোজ এবং জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন ও হিরোশিমা পিস ও কালচারাল ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। বুধবার রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও মশিউর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম আব্দুল করিম, প্রেসসচিব আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
এছাড়া এফবিসিসিআই সভাপতি একে আজাদের নেতৃত্বে বাংলাদেশের একটি বাণিজ্য প্রতিনিধিদলও জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
রাশিয়া দিয়ে ১২ দিনের এ সফর শুরু করেন হাসিনা। গত ২২ নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পৌঁছান তিনি।
সেন্ট পিটার্সবার্গে বাঘ সম্মেলনের ফাঁকে ২৩ নভেম্বর রুশ প্রধানমন্ত্রী ভ
bdnews24