২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনির পর ছিনতাইকারী হাসপাতালে

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডিতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওহেদ আলী (২২) নামের ওই যুবক বুধবার ধানমন্ডির ৭/এ রোডের কেএফসি ফাস্টফুডের দোকানে গণপিটুনির শিকার হন। যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আমেনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে দুই যুবক ওই দোকানের ক্যাশিয়ারকে ছুরি দেখিয়ে ক্যাশের টাকা দিতে হুমকি দেয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে একজনকে ধরে পিটুনি দেয়। অন্য যুবক পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২১১ ঘ.