২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে 'উত্ত্যক্ততার' মামলা করবে মহিলা দল

হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী নেতা-কর্মীদের গ্রেপ্তারের সময় পুলিশের বিরুদ্ধে 'উত্ত্যক্ততার' অভিযোগে মামলা করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী নেতা-কর্মীদের গ্রেপ্তারের সময় পুলিশের বিরুদ্ধে 'উত্ত্যক্ততার' অভিযোগে মামলা করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল। বুধবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এ ঘোষণা দেন। তিনি ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি গঠন এবং দোষী পুলিশ-র‌্যাব সদস্যদের কঠোর শাস্তির দাবিও জানান। পুলিশের এ ধরনের আচরণের প্রতিবাদে আগামী শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। শিরিন সুলতানা বলেন, "পুলিশ প্রকাশ্য দিবালোকে নারী নেত্রী ও কর্মীদের সঙ্গে যে অসভ্য ও অশ্লীল আচরণ করেছে, তা ইভটিজিং এর শামিল। আমরা এ বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে মামলা করব। "হরতালে পুলিশ ও র‌্যাব সদস্যরা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের নারী নেতা-কর্মীদের সঙ্গে যে অপমানজনক ও শিষ্টাচারবর্হিভূত আচরণ করেছে তা সব রেকর্ড ভঙ্গ করেছে।" তিনি আরো অভিযোগ করেন, হরতাল চলাকালে সারাদেশেই পুলিশ ও সরকারের 'পেটোয়া' বাহিনী, যুবলীগ ও ছাত্রলীগ নারী নেতা-কর্মীদের সঙ্গে যে আচরণ করছে, তা 'অমর্যাদাকর' ও নারীদের নিরাপত্তার জন্য হুমকিস্ব^রূপ। সংবাদ সম্মেলনে মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমীন, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, নেওয়াজ হালিমা আলী, ওয়ার্ড কাউন্সিলর পেয়ারা মোস্তফা, মনি বেগম, রওশন আরা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এইচএ/২১০৬ ঘ.