২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে উত্ত্যক্তকারীর সাজা, গোপালগঞ্জে গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে শনিবার একজনের এক বছরের কারাদণ্ড হয়েছে। গোপালগঞ্জ একজনকে পুলিশে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 12:49 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে শনিবার একজনের এক বছরের কারাদণ্ড হয়েছে। গোপালগঞ্জ একজনকে পুলিশে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার ভিটি কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় এক বখাটেকে হাতেনাতে ধরেন ওই থানার ওসি আব্দুল্লাহ। পরে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জলিল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নাঈমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর নাঈমকে কারাগারে পাঠানো হয়েছে। নাঈম (১৮) স্থানীয় আড়িয়লের মো. জাহাঙ্গীরের ছেলে। সে দর্জির কাজ করে। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মুকসুদপুর উপজেলার ঝাকর গ্রামে ভোরে এক তরুণীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে পুলিশে দিয়েছে বাড়ির লোকজন। অভিযুক্ত আবু বকর (২২) ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে। মুকসুদপুর থানার ওসি কে এম লিয়াকত আলী জানান, গ্রামের এক তরুণীর ঘরে ঢুকে উত্ত্যক্ত করলে বাড়ির লোকজন তাকে ধরে পুলিশে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৩ ঘ.