সিরাজগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলার বিল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপরে উপজেলার রাঙ্গালিয়া গলাকাটা বিলাঞ্চলের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তরুণীটির বয়স আনুমানিক ২৫ বছর।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গ্রামবাসী ধানক্ষেতে জবাই করা লাশটি দেখে পুলিশে খবর দেয়।
দুপুর ২টার দিকে তিনি (এসআই) ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ কর্মকর্তা বলেন, অন্য কোনো স্থানে খুন করে তরুণীর লাশ বিলে ফেলে দেওয়া হতে পারে।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮০১ ঘ.
bdnews24