ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দেশব্যাপী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করবেন।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভোলা ও কিশোরগঞ্জের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার উপ প্রেস সচিব নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১১১০ ঘ.
bdnews24