ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিনজন উপ-সচিব ও দুইজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
উপ-সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব আবু নাসের ও সাঈদ নূর আলমকে বঙ্গভবনের দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তারা বঙ্গভবনের তোষাখানায় রাখা উপহার সামগ্রীর বিষয়ভিত্তিক তালিকা প্রণয়ন ও শ্রেণী বিন্যাস এবং প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় ক্যাটাগরি নির্ধারণ করবেন।
জিএনএসপি ইউনিটের উপ-প্রধান হিসেবে কর্মরত উপ-সচিব বালিজুর রহমানকে ওএসডি করা হয়েছে। তিনি
অবসর প্রস্তুতিমূক ছুটিতে (এলপিআর) যাবেন।
এদিকে কিশোরগঞ্জের মিঠামইনের ইউএনও গোপাল চন্দ্র দাসকে লক্ষ্মীপুরের রায়পুরে এবং রায়পুরের ইউএনও সাদেকুর রহমানকে মিঠামইনের ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসকে/২০১০ঘ.
bdnews24