২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুজনকে অপহরণের অভিযোগ

সিরাজগঞ্জে দুই যুবককে মোটরসাইকেলসহ অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 01:49 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

সিরাজগঞ্জ, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে দুই যুবককে মোটরসাইকেলসহ অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের এই দুই যুবক পাশ্ববর্তী সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড় থেকে অপহৃত হন বলে স্থানীয়রা জানান। এই দুজন হলেন- উপজেলার পাঙ্গাসী গ্রামের পাশা সরকারের ছেলে রেজাউল ইসলাম (২৬) ও তার বন্ধু রামেশ্বরগাতী গ্রামের হেলাল (২৫)। পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোররাতে রেজাউলের বড়ভাই ফরহাদের মোবাইল ফোনে অপহরণকারীরা ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। অপহৃত দুজনকে পাবনার কোনো এক স্থানে রাখা হয়েছে বলেও তারা জানায়। চেয়ারম্যান জানান, অপহরণের বিষয়টি রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশকে জানানো হয়েছে। রায়গঞ্জ থানার ওসি মো. সামসুল হক ও সলঙ্গা থানার ওসি মো. ফাইজুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.