২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নারী দায়রা জজ

ঢাকা জেলা ও দায়রা আদালত প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো একজন নারী জজ হিসেবে কৃষ্ণা দেবনাথ দায়িত্ব পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা ও দায়রা আদালত প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো একজন নারী জজ হিসেবে কৃষ্ণা দেবনাথ দায়িত্ব পেয়েছেন। আইন মন্ত্রলাণয়ের প্রজ্ঞাপণ প্রকাশের পর সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে কৃষ্ণা অ্যাডমিনেস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ উইমেনস জাজ অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণা দেবনাথ প্রয়াত বিচারক দীনেশ চন্দ্র দেবনাথের মেয়ে। ঢাকা জেলা ও দায়রা জজ হিসেবে পদাধিকার বলে তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতিরও দায়িত্ব পাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১৮৪৫ ঘ.