২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের চলতি অধিবেশন চলবে ১৮ ফেব্র"য়ারি পর্যন্ত

নবম জাতীয় সংসদের চলতি অধিবেশন ১৮ ফেব্র"য়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 06:13 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের চলতি অধিবেশন ১৮ ফেব্র"য়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার সংসদ ভবনে সংসদ কার্যউপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কমিটির সভাপতি স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কমিটির সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ মো. আবদুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, মো. রহমত আলী, রাশেদ খান মেনন এবং আবদুল মতিন খসরু, সংসদ সচিব আশফাক হামিদ ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার আরো সিদ্ধান্ত হয়- চলতি অধিবেশন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে ৩০ ঘণ্টা। তবে প্রয়োজনে স্পিকার এ সময়সূচি পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। কার্য উপদেষ্টা কমিটির এ সভায় বিশেষ আমন্ত্রণে আইন মন্ত্রী শফিক আহমেদও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/০০১০ঘ.