ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনও অসাংবিধানিক শক্তি যাতে ক্ষমতায় ফিরে আসতে না পারে সেভাবেই সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার ৬৩-তম জন্মদিন উপলক্ষে সোমবার নগরীতে এক আলোচনা সভায় তার ফুপাতো ভাই সেলিম বলেন, "আমরা '৭২ এর সংবিধানে ফিরে যেতে চাই। সামরিক গণতন্ত্রকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে চাই।
"এমনভাবে সংবিধান তৈরি করবো যেন, কোনও অসাংবিধানিক শক্তি গণতন্ত্র দখল করতে না পারে; কোনও স্বৈরশক্তি গণতন্ত্র ধ্বংস করতে না পারে।"
বিরোধীদলের সঙ্গে আলোচনা না করে সংবিধান সংশোধন করা ঠিক হবে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন প্রচার মাধ্যমে যে বক্তব্য রাখছেন তারও কড়া সমালোচনা করে শেখ সেলিম।
তিনি বলেন, "আমরা কাদের সঙ্গে আলোচনা করবো? জনগণ থেকে যারা প্রত্যাখ্যাত
bdnews24