ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২ সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির ডেকেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার নগরীর মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
সেদিন সকাল ১১টায় পেট্রোবাংলা ঘেরাওয়ের পাশাপাশি দেশের উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ডিসি-ইউএনও কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হয়েছে।
শেখ শহীদুল্লাহ বলেন, "সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বহুজাতিক কোম্পানিকে সমুদ্রের তেল-গ্যাস তুলে দিচ্ছে। কিন্তু কিছুতেই তেল-গ্যাসের একটি ফোঁটাও দেশের বাইরে যেতে দেব না।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৈরি 'মডেল পিএসসি ২০০৮' বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, "অনির্বাচিত সরকারের আমলে প্রণীত জনস্বার্থবিরোধী মডেলের ভিত্তিতে দরপত্র অনুযায়ী ৮০ ভাগ রপ্তারি সুযোগ বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।"
গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি কনোকো ফিলিপস ও তাল্লোকে তিনটি ব্লক বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। এ তিনটি ব্লক হচ্ছে- ৫, ১০ ও ১১। এর মধ্যে ৫ নম্বর ব্ল
bdnews24