২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু

প্রবল বৃষ্টির মধ্যে রাজধানীতে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন মারা গেছেন। এক জনের মৃত্যু হয়েছে পানি ডুবে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ঢাকায় এই মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টির মধ্যে রাজধানীতে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন মারা গেছেন। এক জনের মৃত্যু হয়েছে পানি ডুবে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ঢাকায় এই মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করেছে । পুলিশ জানিয়েছে, ভাষানটেকের দামালকোট বস্তিতে শফিকুল ইসলাম (৩০), ডেমরার কোনাপাড়ায় জান্নাতুল মাওয়া (৩৫) আরামবাগে আব্দুল কাদের (২৫), সুরিটোলায় আল আমিন (১৪) ও অজ্ঞাতনামা (১২) অপর এক কিশোর মারা গেছেন। মোহাম্মদপুরে শাহিন (২০) নামে এত তরুণ মারা গেছে পানিতে ডুবে। কাফরুল থানার উপ-পরিদর্শক মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ৩ নম্বর দামাকোট বস্তিতে ঘর থেকে বের হয়েই বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে শফিকুলের মৃত্যু হয়।" ডেমরা থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, পানির পাম্পের সুইচ অন করতে গিয়ে জান্নাতুল মাওয়া (৩৫) নামে এক গৃহবধূ মারা যান কোনাপাড়া এলাকায়। তার স্বামী আব্দুর রশীদ বাংলা একাডেমির কর্মচারী। মতিঝিল থানার উপ--পরিদর্শক বদরুদ্দীন জানান, আরামবাগ পেট্রোল পাম্পের সামনে বিদ্যুতায়িত একটি বৈদ্যুতিক পিলারের স্পর্শে আব্দুল কাদের মারা যান। কোতয়ালি থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ জানান, সকালে সুরিটোলা সেতুর পাশে বিদ্যুতের তার ছিড়ে একটি টিউবঅয়েলের ওপর পড়ে ছিল। ওই টিউবঅয়েল স্পর্শ করে দুই কিশোর মারা যায়। এদের একজন কারখানা শ্রমিক আল আমিন (১৪)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পাঁচটি লাশই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শাহজালাল জানান, মঙ্গলবার সকালে বেড়িবাধ এলাকায় পানিতে ডুবে মো. শাহীন (২০) নামে একজন মারা গেছেন। তার লাশও ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমআই/১৯৩৯ ঘ.