২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তীর্ণের হারে এগিয়ে যশোর, জিপিএ-৫ এ ঢাকা

উত্তীর্ণের হারের দিক থেকে এইচএসসিতে আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এগিয়ে আছে যশোর বোর্ড। এ বোর্ডে উত্তীর্ণের হার ৭৮ দশমিক ৭৭ শতাংশ। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, এ সংখ্যা ৯ হাজার ৪৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 09:51 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তীর্ণের হারের দিক থেকে এইচএসসিতে আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এগিয়ে আছে যশোর বোর্ড। এ বোর্ডে উত্তীর্ণের হার ৭৮ দশমিক ৭৭ শতাংশ। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, এ সংখ্যা ৯ হাজার ৪৫০ জন। শনিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদ্রাসাসহ ১০ বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ হয়। এইচএসসিতে এবার উত্তীর্ণের হার কমে ৭০ দশমিক ৪৩ শতাংশ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ২২২ শিক্ষার্থী। এবার এবার মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৭ হাজার ৮৭২ জন। উত্তীর্ণ হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩৮৯ জন। যশোর বোর্ডে উত্তীর্ণের হার ৭৮ দশমিক ৭৭ শতাংশ। ৭৩ হাজার ২৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৭ হাজার ৭১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৩ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বোর্ড, এ বোর্ডে উত্তীর্ণের হার ৭৬ দশমিক ৩১ শতাংশ। ৪১ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৬৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৪৮ জন। সিলেট বোর্ডে উত্তীর্ণের হার ৭৩ দশমিক ৯৬ শতাংশ। ১৮ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৪১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৩৯ জন। ঢাকা বোর্ডে উত্তীর্ণের হার ৭১ দশমিক ৫৩ শতাংশ। ১ লাখ ৫২ হাজার ৪৭০ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৯ হাজার ৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪৫০ জন। ৭০ দশমিক ৪৭ শতাংশ উত্তীর্ণ হয়েছে রাজশাহী বোর্ডে। ৭৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫২ হাজার ৩৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২২৯ জন। বরিশাল বোর্ডে উত্তীর্ণের হার ৬৭ দশমিক ২০ শতাংশ। ২৯ হাজার ৭২০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৯৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৭৪ জন। কুমিল্ল