২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রিভলবার ও গুলিসহ একজন গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সোমবার একটি অবৈধ বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

নাটোর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের গুরুদাসপুর উপজেলায় সোমবার একটি অবৈধ বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তির নাম নাসিম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের হুজড়াপুর এলাকায়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন জানান, সোমবার দুপুর দেড়টায় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আরমারী সেতুর কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে পুলিশ তল্লাশি চালায়। এসময় বাসযাত্রী নাসিমের কাছ থেকে অবৈধ একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৫৭ ঘ.