২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বাজারে আগুন: ৫২টি দোকান-বসতঘর পুড়ে ছাই

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে শনিবার গভীর রাতে আগুন লেগে ৫২টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

বাংলাদেশ/আদার টপ বরগুনা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে শনিবার গভীর রাতে আগুন লেগে ৫২টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, রাত দেড়টার দিকে রহমান ফকিরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মঠবাড়িয়া ও বরগুনা থেকে ফায়ার সার্ভিসের দুটো গাড়ি গিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় বলে তারা জানান। রোববার ঘটনাস্থল থেকে ফিরে জেলা প্রশাসক স্বপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ডা. নুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে। তিনি বলেন, ৪৮ বছর ধরে ব্যবসা করে আসছেন তিনি। সারাজীবনের জমানো টাকা দিয়ে ঘরটি করেছিলেন। দোকানঘরের লাগোয়া বাসায় তিনি পরিবার নিয়ে থাকতেন। নুরুল ইসলাম নামে আরেকজন ব্যবসায়ী জানান, তার কোন জমা-জমি নেই। কাকচিড়া বাজারের ঘরটির পেছনে তারা থাকতেন। সামনের তিনটি ঘর ভাড়া দিয়ে চলতেন। তার সবকিছুই শেষ হয়ে গেছে। অবসরপ্রাপ্ত পুলিশ হাবিলদার ফুল মিয়া জানান, অবসরকালীন ভাতা দিয়ে পাঁচটি দোকান ঘর করেছিলেন। তার সবগুলো দোকানঘরই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা দাবি করেন, অগ্নিকাণ্ডে তাদের আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক ছাড়াও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু বকর সিদ্দিকও ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪২ ঘ.