২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রলারডুবি, পাঁচটি লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রোববার দুপুরে ১৫০ যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 07:46 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

চাঁদপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রোববার দুপুরে ১৫০ যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান। (আরও তথ্যসহ) এদিকে রাতে জহিরাবাদ ইউনিয়নের একটি পরিবারের ৩ সদস্য নিখোঁজ রয়েছে বলে তাদের স্বজনের বরাত দিয়ে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন পাটওয়ারী। পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, "প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছি অধিকাংশই সাঁতরে তীরে উঠতে পেরেছেন।" আর কতজন নিখোঁজ আছেন সেটা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। নিহতরা হলেন- জলিল (৫০), ফজিলত (৭০), রাহিমা খাতুন (৪৫) ও দুধনাহার (৬০) ও দেড় বছর বয়সী শিশু মেহেদী হাসান। এদের সবার বাড়ি চরউমেদে। ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান বলেন, "দুপুর ৩টার দিকে চারজনের লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করা হয় মেহেদী হাসানের লাশ।" পুলিশের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন পাটওয়ারী। যাত্রীরা প্রত্যেকে ভিজিএফ কর্মসূচির চাল নিয়ে উপজেলার জহিরাবাদ থেকে চরউমেদে নিজেদের বাড়ি যাচ্ছিল বলেও জানান তিনি। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে জহিরাবাদ থেকে চরউমেদের উদ্দেশ্যে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রওয়ানা হয়। ট্রলারটি চরউমেদের কাছাকাছি আসামাত্র প্রচণ্ড ঢেউয়ের আঘাতে এটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা নদীতে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫০ ঘ.