২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের সব জওয়ানকে ইউনিফর্ম পরে কাজ করার নির্দেশ

বিডিআরের সব জওয়ানকে ইউনিফর্ম পরে কাজ করার নির্দেশ দিয়েছেন বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল মইনুল হোসেন। বিডিআর সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা নুরুল হুদা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্রোহের পর থেকে বিডিআরের অনেক জওয়ান সাধারণ পোশাকে কাজ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআরের সব জওয়ানকে ইউনিফর্ম পরে কাজ করার নির্দেশ দিয়েছেন বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল মইনুল হোসেন। বিডিআর সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা নুরুল হুদা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্রোহের পর থেকে বিডিআরের অনেক জওয়ান সাধারণ পোশাকে কাজ করছেন। বিদ্রোহের সঙ্গে জড়িত নন, এমন অনেক জওয়ানকে পিলখানায় বিভিন্ন কাজে নিয়োজিত করা হয়েছে বলে তিনি জানান। জনসংযোগ কর্মকর্তা বলেন, "এখন থেকে বিডিআরের সব জওয়ানকে ইউনিফর্ম পরে কাজ করতে হবে। মহাপরিচালক মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন।" তবে কর্মকর্তারা সেনাবাহিনীর পোশাকের পরিবর্তে বিডিআরের পোশাক পরবেন কিনা, এই কর্মকর্তা তা জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/এসকে/২৩১৪ঘ.