২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানকের সচিবের গাড়ি ছিনতাই ঘটনায় গ্রেপ্তার আরো দুই

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একান্ত সচিব মতিউর রহমানের গাড়ি ছিনতাই-এর সঙ্গে জড়িত সন্দেহে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

যশোর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একান্ত সচিব মতিউর রহমানের গাড়ি ছিনতাই-এর সঙ্গে জড়িত সন্দেহে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঢাকায় গ্রেপ্তার সিরাজের বাড়ি থেকে দু'রাউন্ড গুলিসহ একটি বিদেশী রিভলবারও উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক শনিবার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার দু'জন হলো আনোয়ার হোসেন ও মাসুম। এর আগে গ্রেপ্তার করা হয় সিরাজুল ইসলাম নামের একজনকে। আরেকজন পলাতক রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, তার নাম নাইম। পুলিশ কর্মকর্তা বলেন, দু'রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয় ঢাকার খিলক্ষেত এলাকার সিরাজুলের বাসা থেকে। সিলেটে একটি ডাকাতির মামলায় সিরাজুল ও নাইমকে ২০০৭ সালেও একবার গ্রেপ্তার করা হয়েছিল বলে শহিদুল হক জানান। ঘটনার সঙ্গে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মতিউর রহমানের কোন যোগসাজস আছে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "যেহেতু অভিযোগ উঠেছে , সেহেতু এ বিষয়টিও খতিয়ে দেখা হবে।" আরেক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, "দেশের বাইরে পালিয়ে থাকা সন্ত্রাসীরা দেশে ফিরে এসে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, এমন কোন তথ্য আমার কাছে নেই। তবে আমাদের গোয়েন্দারা এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন।" জাহাঙ্গীর কবির নানকের একান্ত সচিব মতিউর রহমানের ছিনতাই করা সরকারি গাড়িটি শুক্রবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলা থেকে গোয়েন্দা পুলিশ উদ্ধার করে। ১১ এপ্রিল রাতে গাড়িটি (ঢাকা মেট্রো-গ- ২১- ৭০৯৮) ছিনতাই হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/এইচএ/১৮২২ঘ.