২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাম দাসহ শাবিপ্রবি'র তিন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন ছাত্রলীগ কর্মীকে রাম দাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাঈম হাসান, গণিত বিভাগের এসএম সালাহউদ্দিন মনজু এবং রসায়ন বিজ্ঞান বিভাগের ইমতিয়াজ হক পাভেলকে ক্যাম্পাসের 'ডি' ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 05:23 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

সিলেট, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন ছাত্রলীগ কর্মীকে রাম দাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাঈম হাসান, গণিত বিভাগের এসএম সালাহউদ্দিন মনজু এবং রসায়ন বিজ্ঞান বিভাগের ইমতিয়াজ হক পাভেলকে ক্যাম্পাসের 'ডি' ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সন্ধ্যায় কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র ভদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃত তিন ছাত্রলীগ কর্মীকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছাত্রলীগের এ তিন কর্মী বিশ্ববিদ্যালয় বা হলের কোনো কমিটিতে নেই বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.