ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের দুই অতিরিক্ত উপ মহাপরির্দশক (ডিআইজি) ও তিন পুলিশ সুপার (এসপি) পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, টাঙ্গাইল পুলিশ প্রশিণ কেন্দ্রের কমান্ড্যান্ট অতিরিক্ত উপ মহাপরিদর্শক মাজহারুল হককে সারদা পুলিশ একাডেমীর উপাধ্য এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মঞ্জুর কাদের খানকে টাঙ্গাইল পুলিশ প্রশিণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া জাতিসংঘের কসোভো মিশন থেকে ফিরে সদরদপ্তরে যোগ দেওয়া পুলিশ সুপার আলি আকবর খানকে বিশেষ কর্মকর্তা (ওএসডি) হিসেবে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।
সারদা পুলিশ একাডেমির সুপার ভানু লাল দাসকে ঢাকা সিআইডি অফিসে বিশেষ পুলিশ সুপার এবং জাতিসংঘের কসোভো মিশন থেকে সদরদপ্তরে যোগ দেওয়া পুলিশ সুপার আবুল খায়েরকে সারদা পুলিশ একাডেমির সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/টিআর/১৬২০ঘ.
bdnews24