ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম।
শনিবার এক যৌথ শোক বিবৃতিতে তারা নিহত সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এটি/এএল/এসকে/২১৪৫ঘ.
bdnews24