ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেনমার্ক থেকে দেশে ফিরেছেন।
সোমবার বিকাল সাড়ে ৪টায় এমির্যাটস এয়ারলাইন্সের একটি বিমানে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তিনি।
জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধানসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা।
গত ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন যান।
তার সফরসঙ্গী ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমএসবি/১৭১১ ঘ.
bdnews24