ঢাকা ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ভাইয়ের ওপর অভিমান করে রাজধানীতে এক শিশু আত্মহত্যা করেছে।
১০ বছরের মিলন স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়তো।
লালবাগ থানার উপ-পরিদর্শক বরকত আলী সাংবাদিকদের জানান, মাদ্রাসায় না যাওয়ায় সোমবার সকালে বড়ভাই ইউনুছ মিলনকে বকাঝকা করে। এতে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেচিয়ে সে আত্মহত্যা করে বলে মিলনের বাবা ঈমান আলী পুলিশকে জানিয়েছেন।
দুপুর সাড়ে ৩টার দিকে লালবাগের ২১/১ শহীদ নগরের বাসার শয়নকক্ষ থেকে মিলনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় লালবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তিন ভাই দুই বোনের মধ্যে মিলন সবার ছোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এএল/২০২৬ ঘ.
bdnews24